• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া–৬ সদর আসনের উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী লাইসেন্স ছাড়া বা ভুল ক্যাটাগরির যান চালালে জেল-জরিমানা দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো জাহাজ এসো হে বৈশাখ, এসো এসো — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করলেন ড্যাব ও এম-ট্যাব নেতৃবৃন্দ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডবাসী সাহসী কলমযোদ্ধা মোঃ শিহাব উদ্দিনকে কাউন্সিলর হিসেবে দেখতে চান বগুড়ায় সেলুন ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের ধানের শীষের পক্ষে প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট দুই জন মাদকসেবীকে জেল-জরিমানা বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন চৌহালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস ঢাকার যানজট নিরসনে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর অননুমোদিত বা মানহীন কোনো ক্লিনিক চলতে দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী

dailydhakamail / ১৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার।

একই সঙ্গে অতীতে গণমাধ্যমকর্মীদের ওপর হওয়া নির্যাতনের একটি তালিকা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বর্তমান সরকারের মেয়াদ মাত্র দেড় মাস হলেও নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে ইতোমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা চলছে এবং সম্মিলিত মতামতের ভিত্তিতে কাঙ্ক্ষিত ফল পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, অতীতে গণমাধ্যমের ওপর সংঘটিত নির্যাতনের ঘটনাগুলো ছিল ফ্যাসিবাদী শাসনের প্রতিফলন। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সেই অবস্থা থেকে উত্তরণের পর এখন গণতন্ত্রকে সুসংহত করতে গণমাধ্যমের স্বাধীনতা ও অধিকার রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, যেসব গণমাধ্যমকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ঘটনাগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ প্রক্রিয়ায় সাংবাদিক প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে এবং এসব অপরাধ কোনোভাবেই তামাদি হতে দেওয়া হবে না।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com