• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া–৬ সদর আসনের উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ

dailydhakamail / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়াঃ
আসন্ন ৯ এপ্রিল বগুড়া-৬ (সদর উপজেলা) আসনের উপনির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রেজাউল করিম বাদশাহ’র পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটি।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে জিসাস বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে বগুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন জিসাস বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আরমান হোসেন ডলার।

গণসংযোগে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বগুড়া শহরের জেলখানা মোড়, বকশী বাজার, বড়গোলা, বৌবাজারসহ বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ, পথসভা ও ভোট প্রার্থনা করেন।

এ সময় আরমান হোসেন ডলার বলেন, আগামী ৯ এপ্রিলের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশাহকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে। সাধারণ ভোটারদের মধ্যে ধানের শীষের প্রতি ব্যাপক আগ্রহ ও সমর্থন লক্ষ্য করা যাচ্ছে বলেও তিনি দাবি করেন।

গণসংযোগে জিসাস বগুড়া জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com