• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা

বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ

dailydhakamail / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:
আসন্ন ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর উপজেলা) আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রেজাউল করিম বাদশাহর পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটি।

রোববার (৫ এপ্রিল) জিসাস বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে বগুড়া শহরের তিনমাথা রেলগেট, চারমাথা, অবদাগেট ও কলেজগেট এলাকায় ধানের শীষ মার্কার পক্ষে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে আগামী দিনের বগুড়ার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকারের বার্তা পৌঁছে দেন। একই সঙ্গে বিভিন্ন চায়ের দোকানে গিয়ে সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চা কাপ বিতরণ করেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনই প্রমাণ করে যে বগুড়ার মানুষ পরিবর্তন চায় এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে।

সাবেক ছাত্র নেতা ও জিসাস নেতা মোঃ আরমান হোসেন ডলার বলেন, “জনগণের ভালোবাসা, সমর্থন ও অংশগ্রহণই প্রমাণ করে—আগামী দিনের বিজয় ধানের শীষেরই হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

গণসংযোগ ও প্রচারণায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com