• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা

শেরপুরে বিএনপি কর্মী মতিন হত্যার ২৯ মাসেও বিচার মেলেনি

dailydhakamail / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক :– বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বিএনপি কর্মী আব্দুল মতিন (৬০) হত্যাকাণ্ডের ২৯ মাস পার হলেও এখনো ঘাতকদের গ্রেপ্তার করা হয়নি।
এ অবস্থায় বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের নাতি মাহিন তার নানার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

লিখিত বক্তব্যে মাহিন জানান, ২০২৩ সালের ২৩ নভেম্বর তার নানাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন ২৪ নভেম্বর সকালে ঝিনাইগাড়ী পুকুরপাড়ের একটি ধানক্ষেত থেকে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। কিন্তু দীর্ঘ ২৯ মাস পার হলেও পুলিশ এখনো এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেনি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি। বরং তদন্তের নামে তার মামা মিলন রহমানকে বারবার থানায় ডেকে নিয়ে মানসিকভাবে হয়রানি করা হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের কারণেই আব্দুল মতিনকে হত্যার আগে ও পরে পরিকল্পিতভাবে হয়রানির শিকার হতে হয়েছে। হত্যার মাত্র আট দিন আগে, ২০২৩ সালের ১৫ নভেম্বর, তৎকালীন পুলিশ প্রশাসন একটি গায়েবি মামলা দায়ের করে, যেখানে মতিনকে ৬৪ নম্বর আসামি করা হয়।

মাহিন আরও অভিযোগ করেন, শুরু থেকেই এই পরিকল্পিত হত্যাকাণ্ডকে মাদক-সংক্রান্ত বিরোধ হিসেবে দেখানোর চেষ্টা করেছে পুলিশ, যাতে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যেতে পারে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন শেরপুর উপজেলা বিএনপির নেতারা। উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু বলেন, “আব্দুল মতিন দলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। বিগত সরকারের আমলে তাকে যেমন মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, তেমনি তার হত্যাকাণ্ডের তদন্তও রহস্যজনকভাবে বাধাগ্রস্ত হয়েছে। নাটোরের সিংড়ার জাকির হত্যাকাণ্ডসহ এসব ঘটনার উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত জরুরি।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বলেন, “একজন নাগরিককে হত্যার পর আড়াই বছর ধরে বিচারহীন রাখা আইনের শাসনের পরিপন্থী। আমরা আশা করি, বর্তমান সরকারের আমলে এই অসহায় পরিবার দ্রুত ন্যায়বিচার পাবে।”

সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী লাইলী বেগম, মেয়ে মৌসুমী আক্তার এবং নাতি মাহিন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সিআইডির পুলিশ পরিদর্শক মনজুর আলম জানান, মামলার নথিপত্র নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com