• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত

dailydhakamail / ১৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বিশেষ প্রতিনিধি: শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম দীপুর নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নবনির্বাচিত খুলনা বিভাগীয়, মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম দীপু বলেন, “সংগঠনের প্রকৃত শক্তি তার নিবেদিতপ্রাণ নেতা-কর্মীরা। আদর্শ, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে শহীদ জিয়া স্মৃতি সংসদকে দেশব্যাপী আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনমুখী সংগঠনে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

পুষ্পস্তবক অর্পণের পর দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রগতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি এবং ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর আদর্শ ধারণ করে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। পাশাপাশি সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে নৈতিকতা, ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানাই।”

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. মহসিন মিয়া বলেন, “শহীদ জিয়া স্মৃতি সংসদ আদর্শ, দেশপ্রেম ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও অবদান তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের প্রতিটি ইউনিটকে আরও কার্যকর, গতিশীল ও জনসম্পৃক্ত করে গড়ে তোলার পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব দিতে হবে।”

এ ছাড়াও কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং খুলনা বিভাগীয়, মহানগর ও জেলা কমিটির বিপুলসংখ্যক নেতা-কর্মী মাজার জিয়ারতে অংশ নেন।

পরে খুলনা থেকে আগত নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ শুধু অতীতের স্মৃতি সংরক্ষণেই নয়; আদর্শভিত্তিক, সুসংগঠিত ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে বদ্ধপরিকর। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ, নতুন নেতৃত্ব সৃষ্টি এবং ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় নবনির্বাচিত খুলনা বিভাগীয়, মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ বলেন, “আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। ইনশাআল্লাহ, শহীদ জিয়া স্মৃতি সংসদকে খুলনায় একটি আদর্শ ও মডেল সংগঠনে পরিণত করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com