• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

dailydhakamail / ১১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :–

সিরাজগঞ্জ জেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ খ্রিষ্টাব্দের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় কাবাডি (বালক ও বালিকা), হ্যান্ডবল (বালক ও বালিকা), দাবা (বড় ও মধ্যম—বালক ও বালিকা) বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং সাঁতার (বড় ও মধ্যম) বিভাগের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, সিরাজগঞ্জ জেলার আয়োজনে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঐতিহ্যবাহী শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহী প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) খন্দকার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. তাসমিনা মতিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আলমগীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম, খেলা পরিচালনা উপকমিটির আহ্বায়ক ও হৈমবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল কফি, সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন, প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, ডা. তাসমিনা মতিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন খান, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলার সম্পাদক মো. রফিকুল ইসলাম, এলটি-সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শারীরিক শিক্ষার শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com