• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার বদলগাছীতে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে। বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ শেরপুর–ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা বগুড়া-৬ আসনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত মহাস্থানগড়ে পর্যটকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই মূল হোতা ইমন গ্রেপ্তার, পলাতক আরও ৩ জন। উৎসবমুখর আয়োজনে শ্রীমঙ্গলে আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান বেলাবোতে নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার নন্দীগ্রামে জিম্মি ইউএনওকে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার মহড়া গোপালপুরে ধানের শীষের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মোল্লাহাটে যৌথ অভিযানে মাদক ও অস্ত্রসহ দুইজন আটক ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভারতে আটক ৫ ট্রলারসহ ১২৮ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো কোস্ট গার্ড রাজশাহী পৌঁছে শাহ মখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান টাঙ্গাইলে প্লাস্টিক তেল তৈরি কারখানা উচ্ছেদ, মেটাল কারখানায় জরিমানা। মোংলায় নৌ পুলিশের স্পিড বোটে আগুন, আহত ১

মসজিদের ইমামকে মারধরের ঘটনায় সংঘর্ষ, অস্ত্রসহ আটক ৫।

dailydhakamail / ৬২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৭ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- নড়াইলের কালিয়া উপজেলায় মসজিদের ইমামকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সরদার ও শেখ বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত অবস্থায় সরদার বংশের একজন শেখ বংশের এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়।

শুক্রবার (১৬ মে) বিকেলে হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে আটক করা হয়।
আটকরা হলেন – কালিয়া পৌর এলাকার কুলসুর গ্রামের নান্নু রহমান (৫৫), সাইমন সরদার (৩২), এস এম আরিফুজ্জামান (৩০), মজিবর রহমান (৭০), সেজন সরদার দ্বীপ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার বাবুপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি রমজান আলীকে গত বুধবার আসর নামাজের পর মারধর করে সরদার বংশের রশিদ সরদার। মারামারির ঘটনায় শুক্রবার জুমার নামাজের পর মসজিদের ভেতর ওই বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সরদার ও শেখ বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সরদার বংশের মুজিবুর রহমান সরদার মসজিদের ভেতর দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এর ফলে একজন আহত হয়।

খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলায় ব্যবহৃত অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি, তিনটি টেঁটা, একটি হকিস্টিক, তিনটি রামদা, দু’টি কুড়াল ও একটি ছুরি উদ্ধার করে।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, অস্ত্রসহ সেনাবাহিনী পাঁচ আসামিকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com