• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

পঞ্চগড়ে টেকসই উন্নয়ন উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫

বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের জেলা কার্যালয় এর আয়োজনে “টেকসই উন্নয়ন উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) সকাল ১১ টা’য় পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যজিৎ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: সাবেত আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যে জাতির মধ্যে ধর্মীয় বিশ্বাস আছে সে জাতির দ্বারা কোন অন্যায় বা খারাপ কাজ কখনো হতে পারেনা।;আমাদের দেশের অধিকাংশ মানুষের মধ্যে ধর্মীয় বিশ্বাস আছে। সুতরাং এদেশের মানুষ কখনো কারো ক্ষতি করতে পারেনা। বর্তমান সরকার আপনাদের ব্যাপারে খুবই আন্তরিক”।

মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের আদর দিয়ে, স্নেহ দিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আপনাদের দেয়া শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যেন দেশপ্রেম তৈরী হয়, মানবিকতার বিকাশ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, জেলা সমাজসেবা কর্মকর্তা অনিরুদ্ধ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহিমী ইমতিয়াজ, বোদেশ্বরী শক্তিপীঠ মন্দিরের সভাপতি নীতিশ কুমার বকসী (মুকুল), এবং পঞ্চগড় জেলা ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক হরিশ চন্দ্র রায় । কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পঞ্চগড় জেলার সহকারী পরিচালক জগদিশ চন্দ্র রায়।

এছাড়াও কর্মশালায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ৯০ টি শিক্ষা কেন্দ্রের শিক্ষিক-শিক্ষিকা, বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক, সনাতন ধর্মীয় প্রতিনিধি এবং অভিভাবক সহ মোট ১৫০ জন অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com