• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার বদলগাছীতে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে। বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ শেরপুর–ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা বগুড়া-৬ আসনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত মহাস্থানগড়ে পর্যটকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই মূল হোতা ইমন গ্রেপ্তার, পলাতক আরও ৩ জন। উৎসবমুখর আয়োজনে শ্রীমঙ্গলে আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান বেলাবোতে নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার নন্দীগ্রামে জিম্মি ইউএনওকে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার মহড়া গোপালপুরে ধানের শীষের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মোল্লাহাটে যৌথ অভিযানে মাদক ও অস্ত্রসহ দুইজন আটক ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভারতে আটক ৫ ট্রলারসহ ১২৮ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো কোস্ট গার্ড রাজশাহী পৌঁছে শাহ মখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান টাঙ্গাইলে প্লাস্টিক তেল তৈরি কারখানা উচ্ছেদ, মেটাল কারখানায় জরিমানা। মোংলায় নৌ পুলিশের স্পিড বোটে আগুন, আহত ১

জনবল সংকট নিয়েই নতুনকোচ মেরামতের কাজে ব্যস্ত সৈয়দপুর রেলওয়ে কারখানা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৫ মে, ২০২৫

সেলিম রেজা, নীলফামারী।।
ঈদ কে সামনে রেখে নতুনকোচ মেরামতের কাজে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ব্যস্ত সময় কাটাচ্ছেন রেল শ্রমিকরা।সরেজমিনে দেখা মেলে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় জনবল ও কাঁচামালের সংকট থাকলেও পুরোদমে কাজ চলমান রেখেছেন তাঁরা। ঈদুল আজহাকে সামনে রেখে ১০০টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন কারখানার শ্রমিক-কর্মচারীরা এমনটি জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর।
রেলওয়ে সুত্র জানিয়েছে, এরই মধ্যে রেলওয়ে কারখানা থেকে মেরামত শেষে ৮৪টি কোচ আউটটার্ন দেওয়া হয়েছে। সেগুলো রেলওয়ের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। আরও ১৬টি কোচ মেরামতের কাজ চলছে। যা নির্ধারিত সময়ের আগেই শেষ করার আশা সংশ্লিষ্টদের। বাকিগুলোও মেরামত শেষে হস্তান্তর করা হবে বলে জানান বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ।

এই কারখানায় মেরামত করা কোচ গুলো যুক্ত হবে বিভিন্ন ট্রেনে। প্রতি মাসে কোচ মেরামতের লক্ষ্যমাত্রা থাকলেও ঈদে সেই সংখ্যা বেড়ে দ্বিগুণ থেকে তিনগুণ হয়।

কারখানা সূত্রে জানা যায় জনবল সংকটের কারণে কারখানায় প্রতিদিনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না। ২৮টি শপে ৭৪০টি মেশিন পরিচালনায় নেই প্রয়োজনীয় দক্ষ শ্রমিক। পর্যাপ্ত বাজেটও নেই। ফলে চাহিদা ও সময়মতো কাঁচামালের সরবরাহ পাওয়া যাচ্ছে না। বর্তমানে সৈয়দপুর রেলওয়ে কারখানায় কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের পদ আছে দুই হাজার ৮৫৯টি। এর মধ্যে জনবল আছেন ৭১৬ জন। দুই হাজার ১৪৩টি পদই শূন্য।

কারখানায় কর্মরত শ্রমিকরা বলেন, বর্তমানে কারখানায় চারজন শ্রমিকের কাজ একজনকে করতে হচ্ছে। রেল যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান, তাই কষ্ট হলেও কাজ করে যাচ্ছি। আমরা অচল কোচগুলো সচল করে তুলছি। প্রতিবছরের মতো এবারেও ঈদে অতিরিক্ত কাজ করছি।

কারখানার ক্যারেজ শপের ইনচার্জ (এসএসএই) মোমিনুল ইসলাম জুয়েল জানান, এ কারখানায় মিটারগেজ (ছোট) ও ব্রডগেজ (বড়) উভয় লাইনের কোচ মেরামত হয়ে থাকে। ঈদযাত্রার জন্য কোচ মেরামতের কাজ চলছে পুরোদমে। মেরামত শেষে এসব কোচ আন্তঃনগর ট্রেনসহ বিশেষ ট্রেনে সংযোজন করা হবে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মব্যবস্থাপক মো. মমতাজুল ইসলাম বলেন, ঈদের কোচ সরবরাহের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কারখানার শ্রমিকেরা কাজ করছেন। আশা করি ঈদের আগেই সব কোচ রেলবহরে সংযুক্ত করা সম্ভব হবে, পাশাপাশি ঈদে ঘরমুখি যাত্রীদের জন্য  লক্ষ্যমাত্রার বাইরেও কিছু কোচ মেরামত করার চেষ্টা করা হচ্ছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, এবছর ১০০টি কোচের টার্গেট নেওয়া হয়েছে, ১৫ মে পর্যন্ত ৮৪টি হস্তান্তর করা হয়েছে। আশা করছি ঈদের আগে বাকি কোচ গুলো হস্তান্তর করা যাবে। নির্ধারিত কর্মঘণ্টার বাইরে শ্রমিকেরা অতিরিক্ত সময় কাজ করে উৎপাদন অব্যাহত রেখেছেন। জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৮৭০ সালে ১১০ একর জমিতে সৈয়দপুর রেলকারখানা প্রতিষ্ঠিত হয়। এ কারখানার ২৮টি শপে কোচ মেরামত করা হয়। এ ছাড়া ক্যারেজ, ওয়াগন ও লোকোমোটিভের এক হাজার ২০০ রকমের খুচরা যন্ত্রাংশ তৈরি করা হয় এ কারখানায়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com