• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

কালিগঞ্জে চিংড়ি মাছে ক্ষতিকর অপদ্রব্য পুশের অভিযোগে জরিমানা

dailydhakamail / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫

আজহারুল ইসলাম সাদী

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে বাগদা চিংড়িতে ক্ষতিকর অপদ্রব্য পুশ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় ৪০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয় এবং অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৮ মে) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস। অভিযানে কালিকাপুর গ্রামের সাদেক আলীর স্ত্রী নাজমা পারভীন কর্তৃক চিংড়িতে কৃত্রিম পদার্থ মেশানোর প্রমাণ পাওয়া যায়।

পরে তার বাড়ি থেকে উদ্ধার করা পুশকৃত ৪০ কেজি বাগদা চিংড়ি ধ্বংস করা হয় এবং তাকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অপরাধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় চিংড়িতে অপদ্রব্য পুশের ঘটনায় একাধিক অভিযান পরিচালিত হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com