• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে রংধনু মডেল স্কুল পরিদর্শনে ৭ উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা

উলিপুরে আনসার ভিডিপি’র মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২ জুন, ২০২৫

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে আনসার-ভিডিপি দলনেতা দলনেত্রী ও কমান্ডারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২ জুন) দুপুরে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপহারসামগ্রী গ্রহণ করেন বাহিনীর ভাতাভোগী ৬০জন সদস্য।

উপহারের প্যাকেটে ছিল—১ কেজি পোলাও চাল, ২ প্যাকেট সাধারণ সেমাই, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম সুজি, ৩০০ গ্রাম নুডুলস, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল এবং বাহিনীর লোগো সংবলিত একটি শপিং ব্যাগ।

এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক রফিক আহমেদ, উলিপুর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক মো: ফজলুল কবির, কোম্পানি সহকারী কমান্ডার আহসানসহ , বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দলনেতা-দলনেত্রীবৃন্দ।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক রফিক আহমেদ বলেন, “মহাপরিচালক স্যারের এমন উদ্যোগে আমরা কৃতজ্ঞ। এটি আমাদের সদস্যদের মনোবল ও কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি।”

উপহার পেয়ে উপস্থিত সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com