• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে রংধনু মডেল স্কুল পরিদর্শনে ৭ উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা

ড্রেজারে উত্তোলিত ফসলি জমির বালু যাচ্ছে সড়ক নির্মাণে

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে একটি সরকারি সড়ক নির্মাণকাজে ব্যবহৃত হচ্ছে ফসলি জমি থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে উত্তোলিত বালু। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিয়মনীতি উপেক্ষা করে এভাবে কৃষিজমি থেকে বালু উত্তোলনের ফলে আশপাশের জমি ও পরিবেশ ক্ষতির মুখে পড়ছে। তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের তৎপরতা দেখা যাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রতনপুর বাজার থেকে সাপখাওয়া পর্যন্ত নির্মাণাধীন সড়কটির কাজে ছালাভুরী ব্রিজের পশ্চিম পাশে একটি কৃষিজমি থেকে বালু উত্তোলন করা হচ্ছে। জমিটির মালিক স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর, যিনি রাজ্জাক মুন্সির পুত্র।

বিভিন্ন স্থানীয় ব্যক্তি অভিযোগ করেছেন, সরকারি প্রকল্পের কাজে ব্যবহারের কথা বলে দীর্ঘদিন ধরে ওই জমি থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে আশপাশের ফসলি জমি ও বসতবাড়ির স্থায়িত্ব হুমকির মুখে পড়েছে বলে তারা জানান।

এ বিষয়ে স্থানীয় এক রাজনৈতিক নেতার সম্পৃক্ততার অভিযোগ উঠলেও তিনি বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেন। তাঁর ভাষ্য, “আমি প্রকল্পটির তদারকির দায়িত্বে আছি, তবে আমি ঠিকাদার নই। জমির মালিকের সঙ্গে চুক্তির ভিত্তিতে বালু উত্তোলন করা হচ্ছে।”

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, “কারও ক্ষতি করে বা অনুমতি ছাড়া এভাবে ড্রেজার দিয়ে মাটি বা বালু উত্তোলনের সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী দ্রুত বালু উত্তোলন বন্ধ করে পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com