• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি

বদলগাছীতে জামায়াতের ওলামা বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বার্তা সম্পাদক / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫

বুলবুল আহমেদ বুলু বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগ, বদলগাছী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় বদলগাছী উপজেলার গোবরচাপাহাট এলাকায় এ আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য খ. ম. আব্দুর রাকিব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াসিন আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা জামায়াতের নায়েবে আমির এবং উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ ইলিয়াস হোসেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদীসের আলোকে সমাজ সংস্কার, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন বক্তারা। তাঁরা বলেন, ঈদের শিক্ষা আমাদের পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এবং আত্মত্যাগের আদর্শে উদ্বুদ্ধ করে। সেই সঙ্গে দেশের চলমান নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতন ওলামা সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বদলগাছী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ওলামা বিভাগের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদের আনন্দঘন পরিবেশে সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মুক্তির জন্য প্রার্থনা করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com