• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

যুবকদেরকে সবাই দলদাসে পরিণত করতে চায়-ড. আতিক মুজাহিদ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৫ জুন, ২০২৫

আসাদুজ্জামান,কুড়িগ্রাম প্রতিনিধি: 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেন,” বাংলাদেশের যুবকদেরকে সবাই দলদাসে পরিণত করতে চায়, তাদেরকে কর্মক্ষম করার বদলে মাদকাসক্ত করা হয়, সন্ত্রাসী আর দলীয় ক্যাডার বানানো হয়। একশ্রেণির রাজনৈতিক গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের জন্য যুবকদের অসৎ পথে পরিচালিত করে। আমরা এই যুব সমাজের পরিবর্তন চাই” রোববার (১৫ জুন) বিকেল ৫ টায় এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে আলিয়া মাদ্রাসা হলরুমে এক বর্ণাঢ্য কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, “যুবকরা আমাদের কাছে আমানত, আমরা তাদের চাঁদাবাজ তৈরী করবোনা, আমরা তাদের কাজ দিয়ে দক্ষ জনশক্তিরূপে গড়ে তুলবো।”

তিনি কুড়িগ্রামের যুবকদের প্রসঙ্গে বলেন, “আমাদের যুবকরা হবে কুড়িগ্রামের উন্নয়নের হাতিয়ার। আমরা তাদের কাজ চাই, আমাদের যুবকরা কর্মক্ষম হলে আমরা এগিয়ে যাবো, আমাদের দেশ এগিয়ে যাবে, আমরা যুব সমাজের বেকারত্ব চাইনা”।

জাতীয় যুবশক্তির এই কর্মসূচিতে আলোচনা রাখেন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক (কুড়িগ্রাম জেলার দায়িত্ব প্রাপ্ত) শাওন মোস্তফা, আকরাম হোসেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গোলাম মোনাব্বের, এনসিপির জেলার শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, জাতীয় যুবশক্তির জেলা সংগঠক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান লিমন, মিনারুল ইসলাম ও তারিকুজ্জামান তমাল।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ, মোজাম্মেল হক বাবু, জেলা সদস্য আসাদুজ্জামান, নুরুন্নবী সরকার, আমিরুজ্জামান সরকার লিটু প্রমুখ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com