• শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

নান্দাইলে পুলিশবেশী অপরাধীর বিচার চায় এলাকাবাসী

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫

ঘুষ বাণিজ্য, মিথ্যা মামলায় হয়রানি ও ক্রসফায়ারের হুমকি 

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে আসাদুজ্জামান ভূইয়া ওরফে পিযুস নামে এক পুলিশ সদস্য কর্তৃক ঘুষ বাণিজ্য, জমি দখল, মিথ্যায় মামলায় জড়ানো সহ ক্রস ফায়ারের হুমকি দিয়ে নিরীহ মানুষকে হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১১টায় নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে ঘন্টাব্যাপী মানবন্ধন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় নান্দাইল পৌরসভার ৬নং ওয়ার্ডের গারুয়া গ্রামের এলাকাবাসী। পাশাপাশি পুলিবেবশী অপরাধী পিযুসের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে সাবেক কাউন্সিলর লোকমান হাকিম খান, সোহেল মিয়া, আনজু সরকার, আব্দুল মতিন, নাজিম উদ্দিন, রিয়াজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। জানাগেছে, পুলিশ সদস্য আসাদুজ্জামান ভূইয়া ওরফে পিযুস গারুয়া গ্রামের মৃত আব্দুল হাকিম ভূইয়ার পুত্র। তিনি ঢাকায় মালিবাগ সিটি এসবি শাখায় কর্মরত আছেন। অভিযোগ উঠেছে পিযুসের পিতা আব্দুল হাকিম ভূইয়া একজন ভূয়া মুক্তিযোদ্ধা। তাই আওয়ামীলীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধা কোটায় তাঁর চাকুরি হয় পুলিশ বাহিনীতে। এরপর থেকে আ’লীগ সরকারের ছত্রছায়ায় পুলিশ বাহিনীতে চাকুরি দেওয়ার কথা বলে বিভিন্ন লোকজনের কাছ থেকে ঘুষবাণিজ্য সহ বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছে। এমনকি নিজ এলাকায় নিরীহ ব্যক্তিদের জায়গা দখল ও মিথ্যায় মামলায় জড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। চাকুরির টাকা ফেরত চাইলে ক্রস ফায়ারে দেওয়ারও হুমকি দেয় পুলিশ সদস্য পিযুস। এমন নানাবিধ অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ বিষয়ে এলাকাবাসী পুলিশবেশী অপরাধী পিযুসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর মুখ উজ্জলের আহ্বান জানায়। অপরদিকে পুলিশ সদস্য আসাদুজ্জামান ভূইয়া ওরফে পিযুসের সাথে সেলফোনে কথা হলে তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অস্বীকার করে বলেন, এলাকায় নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনে প্রশাসন হস্তক্ষেপ করে মেশিন ভাংচুর করে। কিন্তু তারা আমাকে দোষারোপ করছে এবং এরই ক্ষোভে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com