• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

গাজীপুরের মৌচাক ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা অনুষ্ঠান

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ জুন, ২০২৫

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২০ জুন শুক্রবার বিকাল ০৫ টায় গাজীপুরের সফিপুর বাজার সংলগ্ন ওয়ামী কমপ্লেক্সে এই আয়োজন করা হয়।

মৌচাক ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো আনিসুর রহমান আনাছ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মো শাহ আলম বকসি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো শফিউল ইসলাম। আরও বক্তব্য রাখেন জেলা যুব সেক্রেটারি মো নাজমুল হাসান। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো হারুন অর রশীদ। আরও বক্তব্য রাখেন এসএম জাকারিয়া কালিয়াকৈর উপজেলার আমির মো বেলাল হোসেন। সাবেক ছাত্রনেতা মো আহসান হাবীব। মৌচাক ইউনিয়ন সেক্রেটারি মো শামীম আক্তার। মো আজহার আলী ও বীর মুক্তিযোদ্ধা মো আব্দুল মান্নানসহ গাজীপুর জেলা ও কালিয়াকৈর উপজেলার অনেক নেতাকর্মী।

বক্তারা উপস্থিত সকলের সাথে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যক্রম তুলে ধরেন। মহান আল্লাহর আইন বাস্তবায়ন করতে এবং রাসুল সঃ এর আদর্শে সমাজ ও রাস্ট্র পরিচালনা করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করার জন্য সকল নেতাকর্মীদের সর্বাত্মক ভূমিকা পালনের নির্দেশ দেন। জনগণ, সমাজ ও দেশের স্বার্থে সামাজিক কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন। সেই সাথে ইসলামি সাংস্কৃতিক সংগীতও পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানে জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের সকল নেতাকর্মী ও দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি মৌচাক ইউনিয়নের আমির মো আনিসুর রহমান আনাছ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সন্ধ্যা ০৭ টার সময় সমাপ্তি ঘোষণা করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com