• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

জবি-তে নবীনদের বরণে ফুল ও উপহার নিয়ে ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫

প্রতিবেদক: মো:মাহফুজুর রহমান: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার (২২ জুন) সকাল থেকে দিনভর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন অনুষদ ও বিভাগীয় ভবনের সামনে নবীনদের হাতে ফুল, কলম ও শুভেচ্ছা বার্তা তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “নবাগতদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, তারা যেন নিশ্চিন্তে, নির্ভয়ে ও স্বপ্ন নিয়ে তাদের শিক্ষা জীবন শুরু করতে পারে।”

ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন জানান, “বিশ্ববিদ্যালয়কে র‍্যাগিংমুক্ত, নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ রাখার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নবীনদের পাশে থাকার বার্তাই আমরা দিতে চেয়েছি। তারা যেন নিজেদের কখনোই একা না ভাবেন।”

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় কথা বলে জানা গেছে, এমন উদ্যোগে নবাগত শিক্ষার্থীরা দারুণ খুশি ও উৎসাহিত।

গণিত বিভাগের এক নবীন শিক্ষার্থী বলেন, “প্রথম দিনেই এমন সম্মান পেয়ে আমি অভিভূত। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা এত সুন্দর হবে ভাবিনি।”

উল্লেখ্য, এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা গ্রহণ করে। পাঁচটি ইউনিটে (এ, বি, সি, ডি ও ই) অনুষ্ঠিত পরীক্ষাগুলো শেষ হয় গত ২৮ ফেব্রুয়ারি। ২,৮১৫টি আসনের বিপরীতে আবেদন করেন প্রায় ১ লাখ ৮০ হাজার শিক্ষার্থী।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com