• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

যশোর বিআরটিএর’ এনামুল এর বিরুদ্ধে পরিদর্শনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫

অনুসন্ধান প্রতিবেদন

বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) যশোর কার্যালয়ের মেকানিক্যাল এসিস্ট্যান্ট মোঃ এনামুল হক এর বিরুদ্ধে সরকারি নিয়মের তোয়াক্কা না করে নিজের ইচ্ছায় অনিয়ম ও দুর্নীতি করে গাড়ি পরিদর্শনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল (২২ জুন) জাগ্রত জনতা পত্রিকার অনুসন্ধান টিম সরেজমিনে গিয়ে দেখতে পায়, ঢাকা মেট্রো ট- ২২- ১৩৭৭ গাড়িটি ফিটনেস সনদ নবায়নের জন্য পরিদর্শন করতে যশোর বিআরটিএ কার্যালয়ে হাজির হয়।

এই গাড়িটির ফিটনেস মেয়াদউত্তীর্ণ তারিখ ২৩/০৬/২০২৫। কিন্তু অনুসন্ধান টিমের নজরে আসে গাড়িটির গ্লাস ভাঙ্গা থাকা সত্ত্বেও পরক্ষণে দেখা যায়, মেকানিক্যাল এসিস্ট্যান্ট মোঃ এনামুল হক গাড়িটি পরিদর্শন করেন। পরবর্তীতে গাড়িটির কোন ধরনের অভিযোগ না করেই পরিদর্শন প্রতিবেদন প্রদান করেন। পরবর্তীতে অনুসন্ধান টিম দেখতে পান, মেকানিক্যাল এসিস্ট্যান্ট মোঃ এনামুল হক এবং মোটরযান পরিদর্শক অনিমেষ মন্ডল উভয়ে জোকসাজেসে অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে গাড়িটির ফিটনেস প্রদান করেন। বর্তমান উক্ত গাড়ির ফিটনেসের মেয়াদ ২৩/০৬/২০২৬ইং।

মোটরযান পরিদর্শক অনিমেষ মন্ডল এর বিরুদ্ধে গত ২ জুন একই ধরনের অভিযোগ পাওয়া যায় উক্ত বিষয়ে অনুসন্ধানের প্রতিবেদন প্রকাশ করা হয়। মেকানিক্যাল এসিস্ট্যান্ট মোঃ এনামুল হক, যশোর কার্যালয়ে যোগদানের পর থেকে অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্য করে আসছে তারই ধারাবাহিকতায় অভিযোগ পাওয়া যায়, প্রত্যেক গাড়ির থেকে পরিদর্শন বাবদ ২০০ বা তার বেশি ঘুষ নিয়ে থাকেন।

নাম প্রকাশের অনিচ্ছুক এক দালাল চক্রের সদস্য বলেন অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের এই টাকা, বিভাগীয় কর্মকর্তা ও পরিচালক থেকে শুরু করে নিচ পর্যন্ত সকল কর্মকর্তা ও কর্মচারীরা ভাগ বাটোয়ারা করে নেন।

দীর্ঘদিন যাবত যশোর বিআরটিএ কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে বিভিন্ন সময়ে। বিভিন্ন পত্র পত্রিকায় অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধান প্রতিবেদন প্রকাশিত হয়। কিন্তু তার পরেও এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করে আসছেন। এই যশোর বিআরটিএ কার্যালয়ের অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের যে মহা সাম্রাজ্য গড়ে তুলেছেন তা যেন দেখার কেউ নেই। এই দপ্তরের অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্য এবং সেবা নিতে আসা গ্রাহকদের হয়রানির শেষ কোথায়। মোটরযান পরিদর্শক অনিমেষ মন্ডল ও মেকানিক্যাল এসিস্ট্যান্ট মোঃ এনামুল হক এই দুই জন মিলে গাড়ির ফিটনেস ও পরিদর্শনে দিনের পর দিন অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্য করে আসছে। এবং তথ্য অনুযায়ী ফিটনেস প্রদানে গাড়ি প্রতি অতিরিক্ত ১০০০/টাকা থেকে ১৫০০/ টাকা পর্যন্ত ঘুম নিয়ে থাকেন। পরবর্তী প্রতিবেদন চলমান


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com