• শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

যশোর বিআরটিএ’র ওয়াজেদ এর নির্দেশে কম্পিউটার অপারেটরের কাজ করছে দুই দালাল

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

অনুসন্ধান প্রতিবেদন

বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) যশোর কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি) এ এস এম ওয়াজেদ হোসেন এর নির্দেশে কম্পিউটার অপারেটরের কাজ করতে দেখা যায় দুই দালালকে। দুই দালালের নাম, রফিক ও হাছান। জাগ্রত জনতা পত্রিকার অনুসন্ধানে গিয়ে দেখা যায়, দালাল রফিক ও হাছান সহকারী পরিচালক ওয়াজেদ হোসেন এর প্যানেলে কম্পিউটার অপারেটরের কাজ করছেন। এদের নাম যশোর বিআরটিএ সার্কেলে কর্মকর্তা বা কর্মচারীদের তালিকায় নেই। এই দুই দালাল কে বা কাহারা এদের ক্ষমতার উৎস কি। অনুসন্ধানের তথ্য অনুযায়ী এই দুই দালাল সহকারী পরিচালক ওয়াজেদ হোসেন এর নিজস্ব ক্ষমতায় বিআরটিএ যশোর কার্যালয়ে কম্পিউটার অপারেটরের কাজ করছে।

যশোর বিআরটিএ কার্যালয়ে অনুসন্ধান টিম সরেজমিনে গিয়ে সহকারী পরিচালক ওয়াজেদ হোসেনকে দালাল চক্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার অফিস সম্পন্ন দালাল মুক্ত আমার অফিসের ভিতরে কোন ধরনের দালাল কাজ করে না।

তিনি আরো বলেন আমার অফিসে যদি কোন দালাল চক্র সক্রিয় ভাবে কাজ করে তাহলে আমি নিজে প্রশাসন এনে দালাল চক্রকে প্রকাশ্যে ধরিয়ে দিব।

কিন্তু অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কর্মকর্তাদের সহযোগী হিসেবে দালালদেরকে কাজ করতে দেখা যায়। সহকারী পরিচালক ওয়াজেদ হোসেনকে যতবার এই দালাল চক্ররের বিষয়ে জানতে চাওয়া হয়েছে তিনি ততবারই বিষয়টি এড়িয়ে গেছেন। দালাল চক্ররের এক সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক ওই দালাল বলেন ১০০০/ থেকে ১৫০০/ টাকা গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ঘুষ নিয়ে থাকেন এই টাকা সহকারী পরিচালক এর নির্দেশে বিভাগীয় প্রধান থেকে শুরু করে যশোর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা সবাই ভাগ বাটোয়ারা করে নিয়ে থাকেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর নিয়ম অনুযায়ী এই ধরনের কোন বিষয় কারো জানা নেই যে সহকারী পরিচালক দালাল চক্রকে দিয়ে অফিসের গুরুত্বপূর্ণ কাজ করাতে পারেন, কিন্তু যশোর বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াজেদ হোসেন সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে এই কার্যালয়ে যোগদানের পর থেকে এই দালালদেরকে দিয়ে কম্পিউটার অপারেটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ চলমান রেখেছেন।

মোটরযান পরিদর্শক অনিমেষ মন্ডল এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করা হয়। মেকানিক্যাল এসিস্ট্যান্ট মোঃ এনামুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তবে সহকারী পরিচালক ওয়াজেদ হোসেন এই দুই জনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে কোন কিছু জানা যায়নি।

পরবর্তী প্রতিবেদন চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com