• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

দেবহাটায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

বার্তা সম্পাদক / ১৬৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

প্রকৌশলী মোঃ কাওছার আলী। স্টাফ রিপোটার ঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দেবহাটা উত্তর শাখার সখিপুর ইউনিয়নের উদ্যোগে মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির দেবহাটা উত্তর শাখার সভাপতি মো. রোকনুজ্জামান রোকন। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উত্তর শাখার সাহিত্য সম্পাদক রুহুল আমিন, সখিপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি রোকনুজ্জামান রোকন বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির পাশাপাশি সবুজ, সুজলা-সুফলা বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতি বছরের মতো এবারও মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি করছে শিবির।”তিনি আরো বলেন, অন্যান্য ছাত্র ও সামাজিক সংগঠনগুলোকেও পরিবেশবান্ধব ও জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথি বলেন, রুহুল আমিন বলেন “ছাত্রশিবির, ‘জুলাই চেতনা’কে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে থাকবে না দুর্নীতি, বৈষম্য ও পরিবেশ বিপর্যয়। আজকের বৃক্ষরোপণ কর্মসূচি সেই স্বপ্ন বাস্তবায়নেরই অংশ।”
উল্লেখ্য, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট ও জনবহুল এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com