• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক কাগজে স্বাধীনতা, বাস্তবে শৃঙ্খল: গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিশ্চিত? রাতভর নাটকীয়তার পর ভোরে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র গ্রেপ্তার। বগুড়ায় নাশকতার মামলার আসামি ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ

পাইকগাছায় জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ওয়ারিশ সনদ! জীবিত প্রমাণে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ওয়ারিশ সনদ নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনা জানাজানি হলে জীবিত প্রমাণে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার কাশিমনগর গ্রামের বাসিন্দা আশালতা হালদার (৬৫)। তার এক ছেলে সত্যজিৎ এবং দুই মেয়ে মুক্তি ও মমতা। কিন্তু ছেলে সত্যজিৎ সম্পত্তি আত্মসাতের লোভে স্থানীয় ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কৌশলে ম্যানেজ করে জীবিত মাকে মৃত দেখিয়ে ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ সনদ সংগ্রহ করেন।

গত ৩১ মে, স্থানীয় ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলামের সুপারিশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস আলী মোড়ল স্বাক্ষরিত ৩৩৬/২০২৫ নং স্মারকের মাধ্যমে এই ওয়ারিশ সনদটি সত্যজিৎ এর নামে ইস্যু করা হয়।

এ ঘটনা জানাজানি হলে গত ২০ জুন স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে এক সালিশি বৈঠকে ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন বলে জানান এলাকাবাসী।

সর্বশেষ, শনিবার (২৮ জুন) বিকেলে আশালতা হালদার নিজেকে জীবিত প্রমাণে স্থানীয় মালোপাড়া দুর্গা মণ্ডপে স্বশরীরে হাজির হয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি মিথ্যা ওয়ারিশ সনদ জালিয়াতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আশালতা জানান, “আমার ছেলে সত্যজিৎ সম্পূর্ণ হীন মানসিকতা থেকে আমার বসতবাড়ি ও সম্পত্তি আত্মসাতের জন্যই এমন কাজ করেছে।”

এদিকে তার দুই মেয়ে মুক্তি সরকার, মমতা বিশ্বাস ও জামাই ঠাকুর দাস বিশ্বাসসহ স্থানীয়রা জানান, সালিশের পর থেকে সত্যজিৎ বাড়িতে তালা দিয়ে পলাতক রয়েছে। ফলে আশালতা নিজের ঘরে ঠাঁই না পেয়ে অন্যের বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন।

এ বিষয়ে কপিলমুনির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস আলী মোড়ল আত্মগোপনে থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “এটি আমার ভুল হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, “ঘটনাটি এখনো আমার জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com