• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘুষ না দিলে ডিলারশিপ বাতিলের হুমকি: ইভা মল্লিকের বিরুদ্ধে অভিযোগ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫

অনুসন্ধানের প্রথম পর্ব

নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বিরুদ্ধে ঘুষ দাবি, হেনস্তা ও ডিলারশিপ বাতিলের হুমকির অভিযোগ এনেছেন বিএডিসি সার ও বীজ ডিলার শেখ জামিল আহমেদ। তিনি এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

রবিবার (২৯ জুন) দুপুরে নড়াইলের জেলা প্রশাসক ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে এ অভিযোগপত্র দাখিল করেন শেখ জামিল আহমেদ। তিনি কালিয়া উপজেলার মহাজন বাজারের মেসার্স আরাফাত ট্রেডার্সের স্বত্বাধিকারী ও দীর্ঘদিনের বিএডিসির সার ও বীজ ডিলার।

অভিযোগে জামিল উল্লেখ করেন, মালগুদাম জাত করার জন্য কৃষি কর্মকর্তার স্বাক্ষর প্রয়োজন হয়। কিন্তু উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক প্রতিবারই মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। ঘুষ না দিলে হেনস্তা করেন এবং ডিলারশিপ বাতিলের হুমকি দেন। এমনকি তার ডিলারশিপ বাতিল করে একই বাজারের সামিউল ইসলামকে দেওয়ার শর্তে এক লাখ টাকা ঘুষ চান। সামিউল পরে ৭০ হাজার টাকা নিয়ে গেলে ইভা মল্লিক তা ফিরিয়ে দিয়ে স্পষ্ট বলেন, “এক লাখের কম হলে ডিলারশিপ হবে না।” এ সংক্রান্ত ভিডিও ফুটেজও রয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন জামিল।

তিনি আরও দাবি করেন, “আমি বিএনপি করি— এই কারণে বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ওই কর্মকর্তা বলেছেন, আপনার ডিলারশিপ বাতিল করে আওয়ামী লীগপন্থিদের দেওয়া হবে। গুদাম পরিদর্শনে এসে তার পছন্দের লোকদের কাছে গোপনে সার বিক্রির নির্দেশও দেন। এতে রাজি না হওয়ায় আমার অ্যারাইভাল ও রেজিস্ট্রার খাতায় স্বাক্ষর দিতে গড়িমসি করেন।”

জামিল অভিযোগ করেন, ইভা মল্লিকের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং ডিলারদের সঙ্গে দুর্ব্যবহারে কৃষক ও ডিলাররা অসহায় হয়ে পড়েছেন। এতে কালিয়া উপজেলার কৃষিখাতের উন্নয়ন থমকে গেছে। তিনি এই কর্মকর্তার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগে নাম আসা সামিউল ইসলাম বলেন, “কৃষি কর্মকর্তা ইভা মল্লিক আমার কাছে ডিলারশিপের বিনিময়ে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে আমি ৭০ হাজার টাকা নিয়ে গেলে সেটি ফিরিয়ে দিয়ে বলেন, এক লাখের কমে হবে না।”

তবে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক বলেন, “জামিল বিএডিসির ডিলার হলেও মৌসুমি ব্যবসায়ী। ফেব্রুয়ারিতে চালানে স্বাক্ষর নিয়েছেন, মার্চে মাল তোলেননি। এপ্রিল-মে মাসে মাল তুলে নড়াইলে বিক্রি করেছেন। আমি বলেছি, নিজের ঘরে মাল তুলে কৃষকদের সার দিন। তাই তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন।”

এ বিষয়ে নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসীম উদ্দীন বলেন, “অফিসে ফিরে অভিযোগটি পড়ে পরবর্তী ব্যবস্থা নেব।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com