• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

গর্ভবতী স্ত্রীর পেটে লাথি: যৌতুকের জন্য শ্বশুরবাড়ির নৃশংস নির্যাতন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৭২৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

 

মো:মাহফুজুর রহমান

গোপালগঞ্জের কাশিয়ানীতে গর্ভবতী এক নারীকে নির্মমভাবে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ মতে, যৌতুকের দাবিতে ওই নারীর ওপর চালানো হয় পৈশাচিক হামলা—যার মধ্যে ছিল পেটে লাথি মারার মতো বর্বরতা।

ভুক্তভোগী রিতু , মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা রবিউল শেখের মেয়ে। স্বামী সাজ্জাদ খান, দক্ষিণ ফুকরা আমবাড়ী গ্রামের টেপু খানের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, বিয়ের পর থেকেই রিতুর ওপর চলছিল লাগাতার মানসিক ও শারীরিক নির্যাতন। সম্প্রতি যৌতুক নিয়ে বিরোধের জেরে শাশুড়ি, ননদ মিলে রিতুকে বেধড়ক মারধর করে। অভিযোগ রয়েছে, এসময় তারা রিতুর পেটে লাথিও মারে—যা শুধু একজন গর্ভবতীর জন্য নয়, মানবতার জন্যও এক জঘন্যতম অপরাধ।

নির্যাতনের পর গুরুতর অবস্থায় রিতুকে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে গোপালগঞ্জ সদর হাসপাতাল এবং সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

রিতুর পরিবার জানিয়েছে, ঘটনার পর তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com