• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

সাইদুর রহমান বাচ্চু’কে সংবর্ধনা প্রদান ও জন্মদিন উপলক্ষ্যে- ফুলেল শুভেচ্ছা ও কেক কর্তন 

বার্তা সম্পাদক / ১১২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

 ঢাকা’য় উত্তরাস্থ সিরাজগঞ্জবাসীর উদ্যোগে নবনির্বাচিত  সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রেসিডেন্ট ও একক সংঘ ক্লাব সিরাজগঞ্জের  প্রেসিডেন্ট  এবং 

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক   মোঃ সাইদুর রহমান  বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা ও  সংবর্ধনা প্রদান এবং  জন্মদিন উপলক্ষ্যে  কেক কর্তন শেষে  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উত্তরাস্থ সিরাজগঞ্জবাসী’র পক্ষ থেকে  সংবর্ধনা প্রদান করা হয়।

গত ১ জুলাই -২০২৫ খ্রিঃ রাতে রাজধানীর উত্তরার একটি মিলনায়তনে  আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জের প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবক আলম সাহেব। অনুষ্ঠান  সঞ্চালনায় ছিলেন, ঢাকা  উত্তরাস্থ সিরাজগঞ্জ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য, তরুণ সমাজসেবক ও ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল আলম আলীম এবং  মোঃ কামরুজ্জামান সবুজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সিরাজগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য  কামরুল হাসান হিল্টন, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেড (মিল্কভিটা)-এর পরিচালক ও রাজনীতিবিদ  মোঃ মোস্তাফিজুর রহমান মনির,

“একক সংঘ ক্লাব” সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক, তরুণ সমাজসেবক  মোঃ ইউসুব হোসেন তালুকদার, মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক  সাইদুর রহমান মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে সিরাজগঞ্জের বহু গুণীজন, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও উত্তরায়  বসবাসকারী সিরাজগঞ্জবাসী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সাইদুর রহমান বাচ্চু তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে উত্তরাস্থ সিরাজগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “উত্তরায় বসবাসরত সিরাজগঞ্জবাসীর যেকোনো প্রয়োজনে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করব।”

অনুষ্ঠান শেষে বাচ্চু ভাইয়ের জন্মদিন উপলক্ষ্যে কেক কর্তন  উদযাপন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এদিকে সিরাজগঞ্জ একক সংঘ ক্লাব এর আয়োজনে –  একক সংঘ ক্লাবের প্রেসিডেন্ট জনতার মেয়র খ্যাত -মোঃ সাইদুর রহমান বাচ্চু এর জন্মদিন উপলক্ষ্যে আনন্দঘন পরিবেশে  কেক কর্তন ও দোয়া  করার মাধ্যমে জন্মদিন পালন করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com