• শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

বাগেরহাটে রাতভর ডাকাতি: কোটি টাকার মালামালসহ গ্রেপ্তার ৯ জন

dailydhakamail / ২৬৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৯ জুলাই, ২০২৫

অতনু চৌধুরী (রাজু), ব্যুরো চিফ, খুলনা:- বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় হ্যামকো কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান “অ্যাঞ্জিন মেটাল ইন্ডাস্ট্রিজ”-এ সংঘটিত ডাকাতির ঘটনায় কোটি টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ।

পুলিশ জানায়, চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ডাকাতির মালামালসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার বিভিন্ন এলাকা ও বাগেরহাট থেকে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে: ১০ টন অ্যালুমিনিয়াম বার, ১ টন তামা, ২.৫ টন তামার তার।
উক্ত মালামালের বাজারমূল্য আনুমানিক এক কোটি দুই লাখ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন: ১।স্বপন হোসেন (৩২), ভাঙ্গা, ফরিদপুর ২।মো. জলিল খান (৪৫), আগৈলঝাড়া, বরিশাল। ৩।জয়নাল ফকির (৪৫), রাজবাড়ী সদর। ৪।মো. ইকবাল হোসেন (৩৫), মতলব উত্তর, চাঁদপুর ৫।আল আমিন (৩৬), বোরহানউদ্দিন, ভোলা ৬।মো. গোলাম মর্তুজা (৩৬), সেনবাগ, নোয়াখালী ৭।মো. আশরাফুল ইসলাম (৩৫), সীতাকুণ্ড, চট্টগ্রাম ৮।মো. আব্দুর রহমান (৪২), বৈলতলী, ফকিরহাট, বাগেরহাট ৯।মো. রহমত শেখ (৩৭), দক্ষিণ খাজাডাঙ্গা, রূপসা, খুলনা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন সরাসরি ডাকাতির সঙ্গে জড়িত, দুইজন মালামালের ক্রেতা এবং বাকি দুইজন—কোম্পানির নিরাপত্তা প্রহরী মো. আব্দুর রহমান ও মো. রহমত শেখ—ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৪ জুলাই রাতে ফকিরহাট উপজেলার কাটাখালি এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত অ্যাঞ্জিন মেটাল ইন্ডাস্ট্রিজে দুর্বৃত্তরা হামলা চালায়। তারা নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের বেঁধে রেখে কারখানার বিপুল পরিমাণ মূল্যবান ধাতব মালামাল লুট করে।
পরদিন (৫ জুলাই) প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক মো. আশরাফুল মিজান ফকিরহাট থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

পুলিশ সুপার বলেন, “ঘটনার পর থেকেই আমরা তথ্যপ্রযুক্তি এবং নিজস্ব গোয়েন্দা তৎপরতা কাজে লাগিয়ে অভিযান চালিয়ে আসছি। একাধিক স্থানে অভিযান চালিয়ে আমরা মালামালসহ ৯ জনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা পূর্বে অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া কারখানার কোনো অভ্যন্তরীণ ব্যক্তি ডাকাতির সঙ্গে সম্পৃক্ত আছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

এছাড়া, পুলিশ সুপার কোম্পানির নিরাপত্তা ব্যবস্থাকে “অত্যন্ত দুর্বল” উল্লেখ করে বলেন, “এত বিপুল পরিমাণ মূল্যবান মালামাল মজুদ রাখা হলেও স্থানীয় প্রশাসন বা পুলিশকে কিছুই জানানো হয়নি। আমরা কোম্পানির কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অনুরোধ করেছি।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com