• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশীদের সেবা নিশ্চিতে মালয়েশিয়ায় জোহর বাহরুতে চালু হচ্ছে কনস্যুলেট

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২০৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

 

মোঃ এলাহী মালয়েশিয়া ,

মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা নিশ্চিত করতে এবার জোহর প্রদেশে স্থায়ী কনস্যুলেট স্থাপনের সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে সরকার।কুয়ালালামপুর সফরে জোহর বাহরুতে স্থায়ী কনস্যুলেট স্থাপনের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ১০ জুলাই কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সারি ভবন সফরকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান হাইকমিশনার মো. শামীম আহসান এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা। আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ৯ জুলাই মালয়েশিয়ায় আসেন তিনি।এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মিশনের কর্মকর্তাদের প্রবাসীদের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। বিশেষ করে পাসপোর্ট বিতরণসহ অন্যান্য সেবা প্রদানের ক্ষেত্রে প্রবাসীদের সঙ্গে সংবেদনশীল আচরণ এবং সেবার মান উন্নয়নে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার জন্য তিনি নির্দেশনা দেন।

প্রবাসীদের সুবিধার্থে কুয়ালালামপুরের বাইরে জোহর বাহরুতে কনস্যুলেট জেনারেল অফিস খোলার বিষয়টি উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে বলে জানান তিনি। খুব শীঘ্রই জোহর বাহরুতে কনস্যুলেট জেনারেল অফিস কার্যক্রম শুরু করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া পেনাংয়ে কনস্যুলেট জেনারেল অফিস খোলার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।মিশনের সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং টিম স্পিরিট নিয়ে কাজ করার নির্দেশনা দেন পররাষ্ট্র উপদেষ্টা। মিশনের নানামুখী কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেন তিনি। তিনি হাইকমিশনের কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস প্রদান করেন।

এরপর মিশনের মিলনায়তনে সবার উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই হাইকমিশনের কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা প্রদান করা হয়। উপস্থাপনা শেষে হাইকমিশনার স্বাগত বক্তব্য দেন, যেখানে তিনি প্রথমবারের মতো কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন এবং মিশনের সদস্যদের সাক্ষাৎ প্রদান করার জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানান। মিশনের কর্মকর্তাদের সাথে সভা শেষে মালয়েশিয়ায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথেও মতবিনিময় সভা করেন পররাষ্ট্র উপদেষ্টা সভা শেষে হাইকমিশনে স্থাপিত কমার্শিয়াল ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com