• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

নীলফামারী সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ।

dailydhakamail / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

তারিখ: ১৪ জুলাই ২০২৫ ইং
নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের জঙ্গলি পাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটি।

গত ৮ জুলাই ২০২৫ তারিখে নাবালিকা এক কিশোরীর বিয়ের সংবাদ পেয়ে সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্ (জেলা প্রতিনিধি, দৈনিক আলোকিত বাংলাদেশ), সোহেল রানা (গ্লোবাল টিভি), ও নুরল আমিন (স্বদেশ প্রতিদিন) ঘটনাস্থলে ছুটে যান এবং তথ্য সংগ্রহ করে প্রশাসনকে অবহিত করেন।

কিন্তু দুঃখজনকভাবে,রাতেই স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সাংবাদিক স্বপ্না আক্তার কে প্রকাশ্যে গালিগালাজ ও হুমকি প্রদান করেন। তার সঙ্গে থাকা সন্ত্রাসী শ্যামল রায় সাংবাদিক সোহেল রানা-র কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় এবং স্বপ্না শাহ্-র গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে হত্যার উদ্দেশ্যে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে।

ঘটনার পর আহত সাংবাদিকদের জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন এবং নিরাপদে বাড়ি পৌঁছে দেন।
ইতোমধ্যে সাংবাদিক সোহেল রানা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটির সভাপতি খান সেলিম রহমান বলেন: “বাল্যবিবাহের মতো সমাজবিরোধী কাজ প্রতিরোধ করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন বর্বর হামলা প্রমাণ করে—কিছু জনপ্রতিনিধি অপরাধীদের পক্ষেই অবস্থান নিচ্ছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করলে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি—ঘটনার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যান আমিনুর রহমানসহ সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন “সাংবাদিকদের কাজ সমাজের সত্য তুলে ধরা। যেখানে অন্যায়, সেখানে সাংবাদিক থাকবে—এটাই তার দায়িত্ব। অথচ এই দায়িত্ব পালনে বারবার বাধা দেওয়া হচ্ছে। এই হামলা শুধু সাংবাদিকদের ওপর নয়, সত্য ও ন্যায়ের ওপরও আঘাত। যদি এই ঘটনার সুষ্ঠু বিচার না হয়, তাহলে দেশে সত্য প্রচারের পথ রুদ্ধ হয়ে যাবে।”

তিনি আরও বলেন “আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি—হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। অন্যথায়, সারাদেশে প্রতিবাদ ও মানববন্ধন করতে বাধ্য হবো।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) দৃঢ়ভাবে বিশ্বাস করে—এই ঘটনার সঠিক বিচার হলে সমাজে অপরাধীদের সাহস ভেঙে পড়বে এবং সত্যের পথে চলা সাংবাদিকরা উৎসাহিত হবেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com