• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে শহীদ রঞ্জুর স্মৃতিস্তম্ভের উদ্বোধন করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

dailydhakamail / ২৪৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ- জুলাই-আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার গণআন্দোলন ও গণ-অভ্যুত্থানের সময় সিরাজগঞ্জে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের হাতে নিহত শহীদ সোহানুর রহমান রঞ্জুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত “শহীদ রঞ্জু স্মৃতিস্তম্ভ”-এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার, ১ আগস্ট ২০২৫ খ্রিঃ, বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লায় রঞ্জুর নিজ বাড়ির সামনে স্থাপিত স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরের এস.এস. রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ছাত্র-জনতার গণআন্দোলনের সময় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে এবং ধারালো অস্ত্রের হামলায় নির্মমভাবে হত্যা করা হয় সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জুকে। একই ঘটনায় নিহত হন আব্দুল লতিফ, সুমনসহ আরও ১৪ জন। শহীদদের রক্তের বিনিময়ে সেদিন সিরাজগঞ্জ ফ্যাসিস্টমুক্ত হয়েছিল।

স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,
জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, মকবুল হোসেন চৌধুরী, মোস্তফা নোমান আলাল, জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামীম খান,যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান,মুন্সি জাহেদ আলম,জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ,শহর বিএনপির নেতা রেজাউল করিম জোয়ার্দার,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমিন খান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল কায়েস,জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের নেতা হাসিনুর রহমান হাসি,জেলা শ্রমিক দলের নেতা এস.এম. মনির হোসেন,জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ,পৌর মাছুমপুর-মাহমুদপুর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক।

এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com