• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

নরসিংদীর শিবপুরে মদিনা ওয়েল মিলে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

dailydhakamail / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:- নরসিংদীর শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নে অবস্থিত সুপার মদিনা ওয়েল মিলে অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদনের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার, ৪ আগস্ট ২০২৫ তারিখে শিবপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ফ্যাক্টরির অভ্যন্তরে অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদনের দৃশ্য ও প্রমাণ পাওয়া যায়। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ফ্যাক্টরির ম্যানেজারকে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: ফারজানা ইয়াসমিন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিম এবং শিবপুর মডেল থানার চৌকস পুলিশ টিম অভিযানে সহায়তা করেন।

ম্যানেজারকে অতি দ্রুত স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরায় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com