• শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

বদলগাছীতে ৩৬শে জুলাই শহীদ স্মরণে ৩৬টি বৃক্ষরোপণ

dailydhakamail / ৩৯৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বুলবুল আহমেদ বুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঐতিহাসিক ৩৬শে জুলাই স্মরণে এবং জুলাই আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নওগাঁর বদলগাছীতে উপজেলা জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

এই উপলক্ষে মঙ্গলবার, ৫ আগস্ট বিকেলে বদলগাছী শহরের উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের ডিভাইডারের মাঝে বৃক্ষরোপণ করা হয়।

“শহীদের স্মরণে সবুজের অঙ্গীকার”—এই স্লোগানকে ধারণ করে সড়ক বিভাজকে শোভা বৃদ্ধির লক্ষ্যে দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া ও বকুল ফুলের ৩৬টি গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের কোটাবিরোধী আন্দোলনে দাবি পূরণ না করে তৎকালীন সরকারের নির্দেশে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়েছিল। তখন আন্দোলনকারীরা ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাস শেষ হবে না। সেই ধারাবাহিকতায় ৫ আগস্টকে ৩৬শে জুলাই হিসেবে চিহ্নিত করা হয়। ওই দিন তৎকালীন সরকারপ্রধান দেশত্যাগ করলে ছাত্র-জনতার বিজয় ঘটে। শহীদদের স্মরণে ও দিনটিকে ঐতিহাসিক গুরুত্ব দিতে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব শিবলী নোমানী চৌধুরী, রুবেল হোসেন, জিয়া সাইবার ফোর্সের সদর ইউনিয়ন সভাপতি সাঈদ আল সাহাফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুনির হোসেন, রাজু, সবুজসহ জিয়া সাইবার ফোর্সের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com