• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

নাটোরের সিংড়ায় চুরির অপরাধে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আপন দুই ভাই গ্রেফতার

বার্তা সম্পাদক / ২২৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

নাটোর জেলার সিংড়ায় কবুতর চুরির অপরাধে আকরাম হোসেন (২৫) নামে এক যুবককে গত শুক্রবার (৮ আগষ্ট) বিকেল সাড়ে চারটার সময় গাছের সাথে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

নিহত আকরাম হোসেন (২৫) নাটোর জেলার সিংড়া থানাধীন সিংড়া পৌরসভার পার সিংড়া (মান্তা পাড়া) এলাকার ইউনুস আলী র ছেলে।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও অপরাধীকে গ্রেফতারের জন্য তাৎক্ষনিক ভাবে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)- ৫ সিপিএসসি রাজশাহীর একটি অভিযানিক দল বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিক্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার তানোর থানাধীন এলাকা থেকে ঘটনার সাথে জড়িত আসামী আপন দুইভাই কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন,

১। মোঃ মিঠু ভান্ডারী (৪০) ও ২। মোঃ মামুন ভান্ডারী, ( আপন দুই ভাই) উভয়ের পিতা – মোঃ লতিফ ভান্ডারী, সাং- সিংড়া বাজার সিট কাপড়ের গলি ( লতিফ ভান্ডারী বস্তবিতান) থানা- সিংড়া, জেলা- নাটোর।

র‍‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে তদন্ত সূত্রে জানা যায় যে,
ঘটনার প্রায় এক সপ্তাহ পূর্বে ডিসিস্ট আকরাম (২৫) আসামী দ্বয়ের বাড়ি হতে কবুতর চুরি করে। আসামীদ্বয় সিসি ক্যামেরা দেখে সনাক্ত করে যে, আকরাম হোসেন তাদের বাড়ি থেকে কবুতর চুরি করেছে। উক্ত বিষয় এর জেড় ধরে আসামীদ্বয় আকরাম হোসেন কে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে।
গত ৮ আগষ্ট ২৫ ইং রোজ শুক্রবার বেলা এগারোটার দিকে নাটোর জেলার সিংড়া থানাধীন পার সিংড়া (মান্তা পাড়া) এলাকায় সরকারি আশ্রয়ন প্রকল্প,জৈনিক খয়বর এর চাতালের পশ্চিম পাশে আসামিদ্বয় আকরাম হোসেন কে দেখতে পায়।
১ নং আসামী মিঠু ভান্ডারী আকরাম হোসেন কে ধরতে গেলে আকরাম হোসেন পানিতে লাফ দেয়। পরে ২ নং আসামী মামুন ভান্ডারীর সহয়তায় আকরাম হোসেন কে পানি থেকে তুলে নিয়ে সিংড়া পৌরসভার আশ্রয় প্রকল্পের জৈনিক মকু ‘র গাছের বাগানের মধ্যে দক্ষিণ পূর্ব কোনায় নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে মারপিট করে গুরুতর আহত করে।পরে গুরুতর আহত অবস্থায় আকরাম হোসেন কে অজ্ঞাতনামা ভ্যান চালকের সহায়তায় পার সিংড়া (মান্তা পাড়া) এলাকার আঃ রশিদ এর বাড়ির পাশে ফেলে রেখে আসামীরা চলে যায়। পরে আকরাম হোসেন এর আত্তিয় স্বজন ও স্থানীয় লোকজন আহত অবস্থায় চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যারত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উক্ত ঘটনায় ডিসিস্ট আকরাম এর চাচাতো ভাই মোঃ রাশেদ খান (৫২) পিতা মোঃ দবির উদ্দিন বাদি হয়ে নাটোর জেলার সিংড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
র‍‍্যাব- ৫ হত্যাকারীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপর ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরপেক্ষিতে র‍‍্যাব- ৫ রাজশাহীর একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা ঘটনার সত্যতা বিষয় টি স্বিকার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামীদের নাটোর জেলার সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫ কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com