• শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

dailydhakamail / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫


মোঃ আল আমিন ইসলাম, নিজস্ব প্রতিবেদক:- নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, জননন্দিত নেতা ও দুর্দিনের কান্ডারী কাজী দিলদার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জহুরুল হক, পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙালি, গোলমুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, বালাগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা তাঁতীদলের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সম্পাদিকা সহ উপজেলা ও পৌর বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। তিনি বলেন—
“দেশের ক্লান্তিলগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ১৭ বছরে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। এজন্য তিনি জুলুম, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। মানবতার মা খ্যাত দেশনেত্রী জনগণের প্রত্যাশা পূরণে কখনো দেশ ছেড়ে বিদেশে যেতে চাননি। দীর্ঘ অসুস্থতা ও অবরুদ্ধ অবস্থায় থেকেও তিনি সংগ্রাম চালিয়ে গেছেন। অবশেষে ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের আন্দোলনের মাধ্যমে গত বছরের ৫ আগস্ট ২০২৪ সালে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এখন জনগণ স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ পাচ্ছে। তবে এখনও ষড়যন্ত্র চলছে, তাই আমাদের সজাগ থাকতে হবে।”

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com