• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

দেবহাটায় ফেয়ার মিশনের আয়োজনে প্রতিবাদ সমাবেশ

dailydhakamail / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

প্রকৌশলী মোঃ কাওছার আলী,স্টাফ রিপোর্টার:- শুক্রবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা দেবহাটার পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে ফেয়ার মিশনের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের সভাপতি জসীমউদ্দিন মিথুন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।

সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, ফেয়ার মিশনের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, খেদমতে খলফের পরিচালক মুফতি মাওলানা ফজলুল হক আমিনী, সাংবাদিক সোহরাব হোসেন সবুজ, ফেয়ার মিশনের সাহিত্য সম্পাদক ও উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ডা. আমিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা চিকিৎসক সংকট দূরীকরণ, আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়নের দাবি উত্থাপন করেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে গিয়ে যেন কোনো রোগী হয়রানির শিকার না হন—সে বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তারা আরও জানান, যদি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হয় তবে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

সমাবেশে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ ফেয়ার মিশনের শত শত কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com