• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি

টাঙ্গাইলের ভূঞাপুরে ” ভূঞাপুর সাহিত্য আড্ডা”-এর অষ্টম পর্ব অনুষ্ঠিত

dailydhakamail / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

-বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার কবি সাহিত্যিকদের অংশগ্রহণে “ভূঞাপুর সাহিত্য আড্ডা”-এর অষ্টম পর্ব বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সংগঠন এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জনাব আব্দুল করিম খানের সভাপতিত্বে সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ এবং সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ইমাম হাসান সোহান । কবি হারুন অর রশিদ ও লিমা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় কবিতা পাঠ, আবৃত্তি ও আলোচনায় নাট্য ব্যক্তিত্ব জনাব আব্দুল জলিল আকন্দ, কবি সাইফুল ইসলাম, কবি জয়নুল জমশের, শিক্ষা হিতৈষী খায়রুজ্জামান ভূঁইয়া, জনাব হাসান সারোয়ার লাভলু, কবি লিমা রহমান, কবি রনি খাতুন, কবি হালিমা খাতুন, জেরিন, কবি এম এ বাছেদ, কবি এম কে হাতেম, কবি শাহরিয়ার শ্রাবন, কবি শফিকুল ইসলাম,কবি হামিদুল আলতাফ, কবি শাজু রহমান,কবি ডাঃ শহীদুর রহমান শাহীন, কবি শাহরিয়ার সুমন, বাচিক শিল্পী আনোয়ার হোসেন খান এবং ধনবাড়ীর কবি ইমাম হাসান সোহান অংশগ্রহণ করেন । ধনবাড়ীর কবি ইমাম হাসান সোহান তার বক্তব্যে বলেন , ” শিক্ষা সাহিত্য এবং সংস্কৃতিতে টাঙ্গাইল জেলা বাংলাদেশের সেরা ।ভূঞাপুর সাহিত্য আড্ডার মতো টাঙ্গাইলের প্রত্যেকটা উপজেলায় সাহিত্য চর্চা অব্যাহত রাখতে হবে। এরকম সাহিত্য আড্ডায় আমাদের সন্তানদের সঙ্গে নিয়ে আসতে হবে।আমাদের সন্তানদের বাংলা সাহিত্য ও শিল্প সংস্কৃতির সাথে নিবিড় যোগাযোগের ব্যবস্থা করে দিতে হবে।ভূঞাপুর সাহিত্য আড্ডার ধারাবাহিক কার্যক্রম টাঙ্গাইলের অন্যান্য উপজেলাতেও চলমান থাকবে আশা করি “।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com