• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

দীর্ঘ ১৭’বছর তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে রাজনৈতিক হাতিয়ার করা হয়েছিল – কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

অতনু চৌধুরী (রাজু) খুলনা প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, গত ১৭ বছর তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে মাদকাসক্ত করে তাদেরককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। আমরা সেটা করতে চাই না, আমরা তরুণদেরকে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে তাদেরকে নৈতিক, শারীরিক ও মানসিক ভাবে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে গড়ে তুলতে চাই। এজন্য আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মাধ্যমে তরুণদের সন্ত্রাস ও মাদকমুক্ত গুরুত্বপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলে চাই।শুক্রবার (১৯’সেপ্টেম্বর) বিকালে মোংলার মিঠাখালী বাজারের মাঠে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ ফুটবল ফাইনাল খেলায় মোংলার পৌর দল ও রামপালের পেড়িখালী দল অংশগ্রহণ করে। এতে মোংলা পৌর দল চ্যাম্পিয়ান হয়। পরে চ্যাম্পিয়ান ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে শামীম।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম. এ সালাম. জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান, মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাবেক যুগ্ম আহবায়ক শেখ রুস্তম আলী, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা উপজেলা সভাপতি শাহআলম শেখ, মোংলা পৌর সভাপতি মো. সেলিম ও সাধারণ সম্পাদক মো. সোহেল হাওলাদার প্রমূখ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com