• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
আজ পবিত্র শবে বরাত ভোট গণনায় সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে যশোরে— বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনার মৃত শিল্পনগরীকে পুনরুজ্জীবিত করা হবে, যুবকদের জন্য হবে আইটি পার্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার বদলগাছীতে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে। বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ শেরপুর–ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা বগুড়া-৬ আসনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত মহাস্থানগড়ে পর্যটকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই মূল হোতা ইমন গ্রেপ্তার, পলাতক আরও ৩ জন। উৎসবমুখর আয়োজনে শ্রীমঙ্গলে আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান বেলাবোতে নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার নন্দীগ্রামে জিম্মি ইউএনওকে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার মহড়া গোপালপুরে ধানের শীষের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মোল্লাহাটে যৌথ অভিযানে মাদক ও অস্ত্রসহ দুইজন আটক ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভারতে আটক ৫ ট্রলারসহ ১২৮ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো কোস্ট গার্ড

মোল্লাহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

dailydhakamail / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি:- আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল পূজা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের নিয়ে এ সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন—মোল্লাহাট সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আর রাফি, সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, মোল্লাহাট পল্লী বিদ্যুৎ ডিজিএম বিশুদ্ধানন্দ পুরাব্রাম্মণ, ফায়ার সার্ভিস কর্মকর্তা হাসানুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল হাসান, যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক আবুল বাশার। পূজা উদযাপন পরিষদ নেতা এডভোকেট সমর পান্ডে, বরেন্দ্র নাথ দে, অসীম মন্ডল, কল্লোল বিশ্বাস পলু, পিযুষ সরকার, তুষার কান্তি রায় প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করে বলেন, “সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগ জরুরি।”

এ সময় সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আর রাফি বিশেষ সতর্কবার্তা দিয়ে বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কোনো ধরনের গুজব ছড়ানো না হয়। এতে করে অযথা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।” সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনাদের সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে গুজব প্রতিরোধ করা সম্ভব। সমাজকে বিভ্রান্তি থেকে রক্ষা করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় বক্তারা আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com