• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। শাহজাদপুরে সম্প্রীতি ও উৎসবের আমেজে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন অভাব অনটনে মানবেতর জীবনযাপন করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য কুড়িগ্রামে এক ঘরেই ৫ হাজার রেকর্ড, ২২ গ্রামোফোন—বেঁচে আছে কলের গানের যুগ

রুমা বাজারে ক্রেতা শূন্য, শারদীয় দুর্গোৎসবেও নেই বেচাকেনার আমেজ।

dailydhakamail / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

শৈহ্লাচিং মার্মা, রুমা প্রতিনিধি (খাগড়াছড়ি): শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। তবে বান্দরবানের রুমা বাজারে নেই উৎসবকে ঘিরে বেচাকেনার কোনো আমেজ।

বাজার ঘুরে দেখা গেছে, বিশেষ করে কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের সমাগম একেবারেই নেই। দোকান মালিক ও কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন।

কাপড় ব্যবসায়ী মোঃ মোর্শেদ (৪৫) ও ওসমান বলেন, “দুর্গোৎসব আসন্ন হলেও দোকানে ক্রেতা আসে না, বেচাকেনা না হলে চলবে কেমন করে?”

মা স্টোরের স্বত্বাধিকারী মিটু দাশ জানান, “শাড়ি কিংবা থামিং-লুঙ্গি কিছুই বিক্রি হচ্ছে না। ক্রমাগত ঋণ বেড়ে যাওয়ায় খুবই দুশ্চিন্তায় আছি।”

কাপড় ব্যবসায়ী সাধন বড়ুয়া বলেন, “গত বছর এই সময় দোকানে এত ভিড় ছিল যে ভাগিনা আর স্ত্রীকেও সহযোগিতা করতে হয়েছে। এখন দোকানে আমি একাই বসে আছি, ক্রেতা নেই। ব্যবসা চালাতে গিয়ে চার থেকে ছয় লাখ টাকা পর্যন্ত ঋণ হয়ে গেছে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, সামনে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমাদের বৃহস্পতি ও সোমবারের বাজারে বিক্রি কিছুটা বাড়তে পারে।

ইত্যাদি স্টোরের ম্যানেজার খোকন জানান, “সকাল ১০টা ও বিকাল ৩টার পর কিছুটা বেচাকেনা হয়। বিশেষ করে ৩০ বছরের বেশি বয়সী নারীরা জর্জেট, লিলেন, পপলিন কাপড় ও শাড়ি কিনছেন।”

শারদীয় দুর্গোৎসব উদযাপন কমিটির সভাপতি রাজিব দাশ বলেন, “শনিবার থেকে রুমায় টানা তিন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।”

স্থানীয় সপ্নারাণী (৪২) জানান, “স্বামীর এখন কোনো ব্যবসা নেই, আয় রোজগার নাই। নিজের জন্য কিছু না কিনে শুধু মেয়ের জন্য জামা কাপড় কিনেছি।”

রুমা বাজার সংলগ্ন লেমুঝিরি পাড়ার বাসিন্দা সুভাষ সরকার জানান, পরিবারে চারজন সদস্যের মধ্যে শুধু ছেলে-মেয়েদের জন্য কেনাকাটা করেছেন। নিজের ও স্ত্রীর জন্য কিছুই কেনেননি।

উল্লেখ্য, শনিবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব এবং আগামী ৬ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা বা ওয়াগ্যোয়াই পোয়ে পালিত হবে।

অন্যদিকে হিন্দু ও বৌদ্ধ দুই সম্প্রদায়ের এই উৎসবকে কেন্দ্র করে চলছে উৎসবের আমেজ। পাশাপাশি সরকারি ছুটির কারণে পর্যটকদের আগমনের আশায় ট্যুরিস্ট গাইড সদস্যরা প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com