• বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী

মোল্লাহাটে ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত

dailydhakamail / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আব্দুল্লাহ ফারুক বাগেরহাট জেলা প্রতিনিধি:-বাগেরহাটের মোল্লাহাটে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি এবং স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

“ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৫” শীর্ষক এই কার্যক্রমে স্থানীয় জনগণকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করা হয়। আয়োজকরা জানান, মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার উৎপত্তিস্থল ধ্বংস করাই এই অভিযানের প্রধান লক্ষ্য।

অভিযানে অংশগ্রহণকারীরা বলেন, “নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এবং পানির উৎসে মশার প্রজনন ঠেকানো গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশেই কমে আসবে।”

কর্মসূচিতে বিশেষভাবে সবাইকে আহ্বান জানানো হয়—
ঘরের ভিতরে-বাইরে পানি জমে থাকতে না দেওয়া,
ফুলের টব, টায়ার, ড্রামসহ যেসব স্থানে পানি জমে সেখানে নিয়মিত পরিষ্কার করা,
পরিবার ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডাঃ মোঃ রায়হান ( আবাসিক মেডিকেল অফিসার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোঃ শরিফুল ইসলাম (উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা), ব্র্যাকের পক্ষে ছিলেন মোঃ হাবিব হোসেন ( প্রোগ্রাম অফিসার), এস. এম. আশরাফ হোসেন ও সুজয় হালদার।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com