• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

মোল্লাহাট বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

dailydhakamail / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

আব্দুল্লাহ ফারুক বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক জনাব এম. এ. সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশিদ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, । জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে একটি নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অপরিহার্য।আসছে বাগেরহাটের বিএনপি’র কাউন্সিল তাতে সভাপতি পদপ্রার্থী হিসেবে এম এ সালামের পক্ষে জয়লাভ করার জন্য নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ জানান জেলার নেতৃবৃন্দ।

সভায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন—
শেখ শমসের আলী মহন,নাসির উদ্দিন আহমেদ মালেক, শেখ শাহেদ ববি, জাহিদুল ইসলাম শান্ত, এছাড়া আরো বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

এ সময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপসহীন নেত্রী। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচন ফল হবে।

সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ দলকে আরো সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান।

শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের প্রয়াত সকল নেতা-কর্মী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com