• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক কাগজে স্বাধীনতা, বাস্তবে শৃঙ্খল: গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিশ্চিত? রাতভর নাটকীয়তার পর ভোরে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র গ্রেপ্তার। বগুড়ায় নাশকতার মামলার আসামি ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ

সিরাজগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব

dailydhakamail / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-সিরাজগঞ্জ জেলা শহরে  প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

বৃহস্পতিবার (২ অক্টোবর)  এই বিজয়া দশমীর দিনে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর ঢাকঢোল ও কাঁসর বাজিয়ে করেন আনন্দ-উৎসব। নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করিয়ে মা দুর্গার সপরিবারে আগামী বছর আবার আসবেন এই বিশ্বাসে অশ্রুসিক্ত নয়নে

বিকেলে  দুর্গা মাকে বিদায় জানান সনাতন (হিন্দু ) ধর্মাবলম্বীরা ।

সিরাজগঞ্জ শহরের  বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমাগুলো বিসর্জনের উদ্দেশ্যে ট্রাকযোগে প্রতিমা  যমুনা  নদীতে যাওয়ার পূর্বে- সিরাজগঞ্জ শহরের চৌরাস্তার পাশে দাড়িয়ে বিসর্জন দেওয়ার পূর্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা  ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জে এ শারদীয় দূর্গা উৎসব শুরু হতে প্রতিদিন পূজা মন্ডপ পরিদর্শন, খোঁজখবর নেওয়া , সার্বিকভাবে  সহযোগিতা করেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য,  জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনতার মেয়র মোঃ সাইদুর রহমান বাচ্চু।

এসময়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ভিপি অমর  কৃষ্ণ দাস,  স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ প্রমুখ।

হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ -সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু, ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক শ্রী মানিক সাহা, জেলা নেতা শ্রী রাজকুমার দাস, সদর উপজেলা সভাপতি শ্রী  বিজয় দত্ত অলোক,সাধারণ সম্পাদক শ্রী  জনি সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।  প্রতিমা বিসর্জন কালে পুরো শহরের রাস্তার পাশে  বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ পুরো শহর ট্রাক যোগে প্রতিমা ঘুরিয়ে  বিসর্জন দেওয়া হয় যমুনা নদীতে শৃঙ্খলাভাবে  সুন্দর   নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে। এতে সহায়তা করে পুলিশ  প্রশাসন,  ফায়ার সার্ভিস সহ আনসার বাহিনী, বিএনপি’র স্বেচ্ছাসেবক টিম  । ফলে বিভিন্ন সাবধানতা অবলম্বন এবং সবার সহযোগিতায় কোনো ধরনের গোলযোগ ও বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা প্রতিমা বিসর্জন। এবার দেবী দুর্গা গজে মর্ত্যে আগমন করেছেন- দোলায় গমন করলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com