• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

dailydhakamail / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-  “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো; সযত্নে তোমায় রাখবো আগলে”- এ প্রতিপাদ্য নিয়ে-সিরাজগঞ্জে  যথাযোগ্য মর্যাদায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে- বর্ণাঢ্য র‌্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর প্রবীণ কল্যাণ কর্মসূচির সহযোগিতায়-

মঙ্গলবার (৭অক্টোবর) সকালে  শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে   আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)গণপতি রায়।আলোচনা সভা অনুষ্ঠান  পরিচালনা করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম।

আলোচনায় অংশ নেন গাজী নূর মোহাম্মদ, সদস্য, এনডিপির প্রবীণ কল্যাণ কর্মসূচি; মোঃ আছির উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সিরাজগঞ্জ; মোঃ আব্দুল্লাহ আল ফারুক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, সিরাজগঞ্জ; এবং এনজিও প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ মিজানুর রহমান মিজান, সহকারী পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা), এনডিপি।

দিবসটি সফলভাবে উদযাপনের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতা করেন, সুরেশ চন্দ্র পাল, প্রোগ্রাম অফিসার, প্রবীণ কল্যাণ কর্মসূচি, এনডিপি। আলোচনা সভা শেষে উপস্থিত প্রবীণদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে এনডিপির প্রবীণ কল্যাণ কর্মসূচির সকল সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com