• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

বগুড়ায় সংবাদ প্রকাশের পর পা হারানো রফিকুলের কান্না থামাতে এগিয়ে এলেন মোশারফ হোসেন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

নিতাই কুমার সুমন, নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি (বগুড়া): বগুড়ার নন্দীগ্রামে পা হারিয়ে মানবেতর জীবন-যাপন করা আইসক্রিম বিক্রেতা রফিকুল ইসলামের করুণ বাস্তবতা নিয়ে বৃহস্পতিবার প্রকাশিত সংবাদ “টাকা ছাড়া হচ্ছে না প্রতিবন্ধি ভাতা” সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সংবাদটি চোখে পড়ে বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন-এর। বিষয়টি জানার পরই তিনি মানবিক উদ্যোগ নিয়ে রফিকুলের পাশে দাঁড়ান। বৃহস্পতিবার রাতে ঢাকায় অবস্থানরত সাবেক এমপি মোশারফ হোসেন সংবাদটি দেখেই কোনো বিলম্ব না করে রওনা দেন বগুড়ার নন্দীগ্রামের উদ্দেশে। শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সরাসরি পৌঁছে যান রফিকুল ইসলামের বাড়িতে। সাবেক এমপিকে সামনে দেখে কান্নায় ভেঙে পড়েন রফিকুল ইসলাম। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমি কখনো ভাবিনি, আমার মতো অসহায় একজনের পাশে আপনি নিজে এসে দাঁড়াবেন। একসময় আইসক্রিম বিক্রি করে জীবিকা চালাতাম, কিন্তু তিন বছর আগে দুর্ঘটনায় পা হারিয়ে সবকিছু থেমে গেছে। সরকারি অফিসে অনেকবার গিয়েছি, কেউ সহায়তা করেনি। আজ আপনি পাশে এসে দাঁড়িয়েছেন, এ আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।” এ সময় মোশারফ হোসেন রফিকুলের হাতে চাল, ডাল, চিনি, আটা, আলু, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, “মানুষ মানুষের জন্যই। রফিকুলের মতো পরিশ্রমী মানুষ আজ প্রতিবন্ধকতার কারণে জীবনের সঙ্গে লড়ছে—এটা সত্যিই কষ্টের। আমি তার পাশে আছি এবং থাকব।” এ সময় অত্র ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া ঘটনাস্থলে এসে রফিকুলের হাতে নগদ অর্থ প্রদান করেন এবং সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায় হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, গোলাপ আকন্দ, যুবদল নেতা রাজ্জাক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, কুরবান আলী, রাকিব বাবু, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, ১নং বুড়ইল ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ-সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com