• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন

পাঁচ দফা দাবিতে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

dailydhakamail / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:- ‘জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন’—সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা।

আজ রবিবার (১২ অক্টোবর ২০২৫ ইং,) বাদ জোহর মৌলভীবাজার শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদের সামনে থেকে জেলা জামায়াতের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে দলের বিভিন্ন স্তরের শত শত নেতা–কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
মিছিল শেষে মৌলভীবাজার জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ইসরাইল হোসেনের নিকট তাদের পাঁচ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি হস্তান্তর করে। জেলা প্রশাসক অত্যন্ত আন্তরিকতার সহিত জামায়াত নেতৃবৃন্দকে স্বাগত জানান ও স্মারক লিপি গ্রহণ করে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পাঠিয়ে দেয়ার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুল মান্নান, জেলা আমির ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, পৌর আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমির মোঃ ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমির আবু রাইয়ান শাহীন, কমলগঞ্জ উপজেলা আমির মোঃ মাসুক মিয়া, শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি মোঃ আশরাফুল ইসলাম কামরুল, ছাত্রশিবির শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী স্বাক্ষরিত স্মারকলিপিতে যে পাঁচ দফা দাবি তুলে ধরা হয় তা হলো—১. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাইয়ে গৃহীত জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন। ২. আসন্ন জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং দুঃশাসনের অবসান ঘটানো। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।
জেলা জামায়াত নেতারা বলেন, জনগণের অংশগ্রহণ ও জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। তাদের এই দাবিগুলো বাস্তবায়ন না হলে দেশ আবারও রাজনৈতিক অস্থিতিশীলতার মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com