• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে রতনকান্দি ইউনিয়নে নারী বান্ধব বাজারের শুভ উদ্বোধন 

dailydhakamail / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে চিলগাছায়- নারী বান্ধব বাজারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

রবিবার (১২অক্টোবর-২০২৫) সকালে  চিলগাছা বটতলা  বাজারে এ বাজার উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, চিলগাছা বাজার কমিটি সভাপতি মোঃ আব্দুল আলীম ফারহাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রতনকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক এবং সিরাজগঞ্জ সদর প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মোঃ মেরাজ হোসেন মেজবাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইদী রহমান, ওয়েলথাঙ্গারহিলফি (WHH) বাংলাদেশ এর কৃষি অর্থনীতি বিশেষজ্ঞ, ড. ফাতিমা নাসরিন জাহান প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রুরাল এডভাইজরী সার্ভিস ফর উইমেন এম্পাওয়ারমেন্ট (RAS4WE) প্রকল্প, ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB) প্রকল্প সমন্বয়কারী মোঃ নুরুল ইসলাম, উত্তরণ সিভিল সোসাইটি ও অ্যাডভোকেসি সমন্বয়কারী মোঃ সাইদুর রহমান সরকার এবং জমিদাতা মোঃ সাজেদুল ইসলাম। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি আব্দুর রউফ তালুকদার, আইনাল হকসহ নারী উদ্যোক্তা, নারী কমিউনিটি সার্ভিস প্রোভাইডার (CSPs) এবং নারী ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (MSMEs)-রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নারী বান্ধব এই বাজারের মাধ্যমে এলাকার নারী কৃষক ও উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত পণ্য সহজে বিক্রয় ও বিপণন করতে পারবেন। এর ফলে নারীরা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হবে, পারিবারিক আয়ে অবদান রাখবে এবং স্থানীয় অর্থনীতিতে তাদের সক্রিয় ভূমিকা বৃদ্ধি পাবে। বাজার ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ বাড়ার পাশাপাশি, নারী উদ্যোক্তারা নতুন বাজার সুযোগ, ক্রেতা-বিক্রেতা নেটওয়ার্ক এবং ব্যবসায়িক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।  এই বাজারে বিক্রয়ের জন্য থাকবে— নারী উদ্যোক্তাদের তৈরি পোশাক, হস্তশিল্প, জলবায়ু সহনশীল চারা গাছ, সবজি, দেশি মুরগি ও হাঁসের ডিম, খাঁটি সরিষার তেল, আচারসহ বিভিন্ন স্থানীয় পণ্য। এসব পণ্যের মাধ্যমে নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত দ্রব্যের ন্যায্যমূল্য পাবেন এবং ভোক্তারা স্থানীয় ও বিশুদ্ধ পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।
উল্লেখ্য, নারী বান্ধব এই বাজারটি রুরাল এডভাইজরী সার্ভিস ফর উইমেন এম্পাওয়ারমেন্ট (RAS4WE) প্রকল্প এর উদ্যোগে এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB), উত্তরণ ও ওয়েলথাঙ্গারহিলফি (WHH) বাংলাদেশ এর যৌথ বাস্তবায়নে প্রতিষ্ঠিত হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com