• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

পিপিআর দাবি ও ৫ দফা দাবিতে মৌলভীবাজারে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ ও মানববন্ধন

dailydhakamail / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন ও পিপিআর পদ্ধতি অন্তর্ভুক্তসহ ৫ দফা দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা।

বুধবার (১৫ অক্টোবর ২০২৫) দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদের সামনে থেকে জেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর প্রকৌশলী মোঃ সায়েদ আলী এবং পরিচালনা করেন জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী। এতে বক্তব্য দেন শ্রীমঙ্গল–কমলগঞ্জ আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুর রব, সাবেক জেলা সেক্রেটারি আব্দুস সুবহান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলাউদ্দিন শাহ, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, পৌরসভা সেক্রেটারি মোরশেদ আলম চৌধুরী ও রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “দেশে জনগণের মতামত প্রতিফলিত করতে হলে জুলাই জাতীয় সনদের আলোকে জাতীয় ঐকমত্য গঠন করা জরুরি। গণভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত অনুযায়ী পিপিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে।”
এর আগে একই দিন সকাল ১১টায় মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা মানববন্ধন ও সমাবেশ করে।
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার দৃশ্যমান বিচার এবং বিশেষ ট্রাইব্যুনালে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার চলাকালীন নিষিদ্ধ ঘোষণার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “জাতীয় রাজনীতিতে সুশাসন প্রতিষ্ঠার জন্য জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন অপরিহার্য। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”
দুই কর্মসূচিতেই জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শত শত নেতা–কর্মী ও সমর্থক অংশ নেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com