• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার

সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, ৮০০ কেজি পলিথিন জব্দ

dailydhakamail / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

আজহারুল ইসলাম সাদী নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ ও জেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শহরের বাঙালের মোড়ে অবস্থিত জননী কুরিয়ার সার্ভিস থেকে এসব পলিথিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম জননী কুরিয়ার সার্ভিসকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

র‌্যাব জানায়, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় নিয়ম অমান্য করে ক্ষতিকর পলিথিন বাজারজাত করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের বাঙালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জননী কুরিয়ার সার্ভিস থেকে ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। চট্টগ্রামের খাতুনগঞ্জে অবস্থিত মেসার্স রহমান অ্যান্ড ব্রাদার্স প্রতিষ্ঠান থেকে আসা এই পলিথিন চালানটি জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাতক্ষীরায় আসে বলে র‌্যাব জানায়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম আদালত পরিচালনা করে জননী কুরিয়ার সার্ভিসকে পরিবেশ অধিদপ্তরের বিধি লঙ্ঘনের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দকৃত ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশের ক্ষতিকারক পলিথিনের ব্যবহার ও বিপণন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবুও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় নিয়ম অমান্য করে ক্ষতিকর পলিথিন বাজারজাত করছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com