• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আজ পবিত্র শবে বরাত ভোট গণনায় সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে যশোরে— বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনার মৃত শিল্পনগরীকে পুনরুজ্জীবিত করা হবে, যুবকদের জন্য হবে আইটি পার্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার বদলগাছীতে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে। বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ শেরপুর–ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা বগুড়া-৬ আসনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত মহাস্থানগড়ে পর্যটকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই মূল হোতা ইমন গ্রেপ্তার, পলাতক আরও ৩ জন। উৎসবমুখর আয়োজনে শ্রীমঙ্গলে আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান বেলাবোতে নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার নন্দীগ্রামে জিম্মি ইউএনওকে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার মহড়া গোপালপুরে ধানের শীষের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মোল্লাহাটে যৌথ অভিযানে মাদক ও অস্ত্রসহ দুইজন আটক ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভারতে আটক ৫ ট্রলারসহ ১২৮ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো কোস্ট গার্ড

নরসিংদীতে পারিবারিক বিরোধে পিতাকে ছুরিকাঘাত করলো পুত্র, গ্রেফতার – ১

dailydhakamail / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি :- নরসিংদীর বেলাব থানার জঙ্গুয়া গ্রামের বাসিন্দা আমির আলী (৫০), পিতা মৃত করম আলী, সাং—জঙ্গুয়া, পোঃ নারায়নপুর, থানা—বেলাব, জেলা—নরসিংদী, পারিবারিক বিরোধের জেরে তাঁর ছেলে আসামি মোঃ আশিক মিয়া (২০) পিতা আমির আলীকে হত্যার উদ্দেশ্যে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

ঘটনাটি ঘটে গত ১৫ অক্টোবর, বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে নিজ বাড়িতে। আশিক মিয়া ধারালো বটি দিয়ে আমির আলীর মাথা, হাঁটু ও পেটে উপর্যুপরি আঘাত করে, এতে তাঁর পেটের ভুড়ি বের হয়ে আসে। বর্তমানে আমির আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আমির আলীর বড় বোন সালমা বেগম বাদী হয়ে বেলাব থানায় মামলা নং–১৩, তারিখঃ ১৬/১০/২০২৫ইং, ধারা–৩০৭/৩২৬/৫০৬ দণ্ডবিধি অনুযায়ী মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শিহাব আহম্মেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিনসহ বেলাব থানার একটি চৌকস টিম অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় টানা অভিযান চালান।

পরবর্তীতে ১৬ অক্টোবর, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বেলাব থানাধীন খামারের চর এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি মোঃ আশিক মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে হাজির করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com