• শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

বাগেরহাট-২ আসনে প্রচারে এগিয়ে আলহাজ্ব মোঃ জুলফিকার আলী

dailydhakamail / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

অতনু চৌধুরী (রাজু), খুলনা প্রতিনিধিঃ- দিন যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি ও প্রচার-প্রচারণা। এরই অংশ হিসেবে বাগেরহাট-২ (মোংলা-রামপাল-ফকিরহাট) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, মোংলা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ জুলফিকার আলী, ব্যাপক প্রচারে ব্যস্ত সময় পার করছেন।

তিনি নির্বাচনী এলাকার প্রতিটি গ্রাম, হাট ও বাজারে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং উঠান বৈঠকে অংশ নিচ্ছেন। প্রতিদিন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন ইউনিয়নে কর্মীসভা, উঠান বৈঠক ও পথসভা করে ধানের শীষে ভোট প্রার্থনা করছেন।

জুলফিকার আলী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং বাগেরহাট-২ আসনকে মাদকমুক্ত রাখতে তিনি কাজ করে যেতে চান। পাশাপাশি নারী ভোটারদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ও তাদের অধিকার প্রতিষ্ঠায় বিশেষ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, মোংলা বন্দর, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল, শিল্পাঞ্চল ও সুন্দরবনকে ঘিরে এই অঞ্চলে বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে। জনগণের সমর্থন পেলে তিনি এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন।

এ আসনে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী থাকলেও প্রচার-প্রচারণায় মোঃ জুলফিকার আলী তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নারী ভোটারদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই আসনে নারী ভোটারের সংখ্যা বেশি। তাই জাতীয় নির্বাচনে নারীদের সম্পৃক্ততা নিশ্চিত করা জরুরি। তিনি জানান, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখায় নারীদের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করার সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com