• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

শাহানশাহী উচ্চ বিদ্যালয়ে ছায়ানীড়ের ভাষা কর্মশালা ও ব্যারিস্টার গোলাম নবী মুক্ত পাঠাগার উদ্বোধন

dailydhakamail / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বিস্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ঐতিহ্যবাহী আটিয়া শাহানশাহী উচ্চ বিদ্যালয়ে “ছায়ানীড়” এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক ভাষা কর্মশালা। একই সঙ্গে উদ্বোধন করা হয় ব্যারিস্টার গোলাম নবী মুক্ত পাঠাগার।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কর্মশালার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ এডভোকেট মো. গোলাম মোস্তফা মিঞা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দেলদুয়ার-নাগরপুরের গণমানুষের নেতা, বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিক ব্যারিস্টার গোলাম নবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজমীর রহমান খান ইউসুফজাই, রাজনীতিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক সৈয়দ গোলাম নওজব চৌধুরী (পাওয়ার), এবং লেখক ও প্রকৌশলী মো. রুহুল আমীন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন্নাহার বেগমের সভাপতিত্বে কর্মশালার মূল আলোচক ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি কর্মশালায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। মূল আলোচক প্রমিত বাংলা বানান ও উচ্চারণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বিদ্যালয়ে প্রধান অতিথির নামে ‘ব্যারিস্টার গোলাম নবী মুক্ত পাঠাগার’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com