• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

বদলগাছীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

dailydhakamail / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

বুলবুল আহমেদ বুলু বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ- আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই এই শ্লোগানকে সামনে রেখে

নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার
আয়োজনে শুক্রবার বেলা ১১টায় বদলগাছী সরকারি পাইলট হাইস্কুল চত্বরে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা আমীর খ. ম. আ. রাকিব, যিনি নওগাঁ-৪ (৪৯) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী; এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর-এর মাওলানা মোঃ মাহফুজুর রহমান, যিনি ৪৮ নওগাঁ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী।

কর্মশালায় বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বাইতুল মাল সেক্রেটারি, বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন বদলগাছী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াসিন আলী।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় আল্লাহর আইনভিত্তিক শাসনব্যবস্থা এবং সৎ, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা সময়ের দাবি। আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com